Daily Mint

নেত্রকোনায় নিখোঁজের দুই দিন পর ধানখেতে পাওয়া গেল শিশুর খণ্ডিত লাশ

নেত্রকোনার কলমাকান্দায় নিখোঁজের দুই দিন পর ধানখেতের আল থেকে ৫ বছরের শিশু জান্নাত আক্তারের খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে সে বাড়ির উঠান থেকে নিখোঁজ হয়। আজ সকালে হুগলি গ্রামে লাশ পাওয়া যায়। পরিবারের সদস্যরা শনাক্ত করেন। পুলিশ দেহাংশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.