Daily Mint

স্ত্রীকে নির্যাতনের পর চুল কর্তন, অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর ও মাথার চুল কেটে দেওয়ার মামলার প্রধান আসামি দ্বীন ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে নরসিংদীর সদর এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে আটক করা হয়। ভুক্তভোগী নারী পরে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। ঘটনার পর থেকেই আসামি পলাতক ছিলেন, পরে বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.