সীমান্তে পুশ ইন করা ১০ বাংলাদেশিকে পরিবারের কাছে হস্তান্তর
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্ত দিয়ে পুশ-ইন করা ১০ বাংলাদেশি নাগরিককে পুলিশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে। শুক্রবার (৮ মে) বিকেলে কুলাউড়া থানায় হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। বিজিবি জানায়, তাদের ভারত থেকে বিএসএফ সীমান্ত দিয়ে ঠেলে পাঠায়। পরে পরিচয় নিশ্চিত করে পুলিশে দেওয়া হয়। আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানান, তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। পরে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.