ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণ করবে রাশিয়া: পুতিন
পুতিন জানান, ২০১৫ সালেও রাশিয়া ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিয়েছিল এবং প্রয়োজনে সেই অভিজ্ঞতা কাজে লাগাতে প্রস্তুত। তিনি বলেন, একসময় সব পক্ষ ইউরেনিয়াম ইরানের বাইরে সরাতে একমত ছিল, পরে যুক্তরাষ্ট্র শুধু তাদের ভূখণ্ডে স্থানান্তরের শর্ত দেয়, ফলে ইরান অবস্থান কঠোর করে। মস্কো ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবে এবং সংকট দ্রুত সমাধানের আশা প্রকাশ করেছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.