Daily Mint

প্রকাশ্য দিবালোকে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামী

ভারতের বেঙ্গালুরুর দাসানাপুরায় স্বামী সঞ্জয় স্ত্রী সোনালীর ওপর ছুরি নিয়ে হামলা চালান। হেলমেট পরে মোটরসাইকেলে এসে তিনি স্ত্রীর পথরোধ করে তাকে টেনে রাস্তায় নিয়ে যান এবং গলায় ছুরি ধরেন। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাকে আটক করে গণধোলাই দিয়ে সোনালীকে উদ্ধার করেন। প্রাথমিক তদন্তে জানা যায়, দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল এবং সঞ্জয় মদ্যপ ছিলেন। পুলিশ তদন্ত করছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.