Daily Mint

জিরো সিগন্যাল ম্যানেজমেন্ট মডেল বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা!

ঢাকার যানজট নিরসনে ‘জিরো সিগন্যাল ট্রাফিক ম্যানেজমেন্ট মডেল’ নিয়ে দীর্ঘদিন কাজ করছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রকল্পের চিফ ইনোভেশন কর্মকর্তা আবদুল্লাহ হাককানীকে হঠাৎ বদলি করা হয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে। এতে ১০৫ কিলোমিটার সড়কে সিগন্যালমুক্ত ট্রাফিক ব্যবস্থার ফিজিবিলিটি স্টাডি ও বাস্তবায়ন প্রক্রিয়া অনিশ্চয়তায় পড়েছে। এর আগে ডিএমপিকে সমীক্ষার নির্দেশ দেওয়া হয়েছিল এবং টেকনিক্যাল কমিটি গঠন করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের অনুমোদন সাপেক্ষে প্রকল্পটি এগোচ্ছিল।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.