Daily Mint

পে স্কেলে বিশেষ ভাতা নিয়ে সুখবর

সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের জন্য সুখবর আনছে নবম পে-স্কেল। জাতীয় বেতন কমিশনের প্রাথমিক সুপারিশে বেতন বৃদ্ধির পাশাপাশি বৈশাখী, টিফিন ও শিক্ষা ভাতা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বৈশাখী ভাতা ২০ থেকে ৫০ শতাংশ, টিফিন ভাতা ২০০ থেকে ১ হাজার এবং শিক্ষা ভাতা ১,৫০০ থেকে ২ হাজার টাকা করার সুপারিশ এসেছে। অর্থনৈতিক সক্ষমতার ভিত্তিতে নতুন পে-স্কেল তিন ধাপে বাস্তবায়িত হতে পারে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.