আজ আবার শাটডাউন কর্মসূচি শুরু শিক্ষকদের
বরিশাল বিশ্ববিদ্যালয়ে পদোন্নতি জটিলতা নিয়ে সংকট তীব্র হয়েছে। উপাচার্য মোহাম্মদ তৌফিক আলমকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষকরা একাডেমিক ও প্রশাসনিক শাটডাউন শুরু করেছেন। সিন্ডিকেট সভার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলনে নামায় সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এর আগে দুই সিন্ডিকেট সদস্য পদত্যাগ করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ইউজিসির অভিন্ন নীতিমালা অনুযায়ী পদোন্নতি ব্যবস্থা প্রণয়নের কাজ চলছে এবং দুই মাস সময় নেওয়া হয়েছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.