নারী ফুটবল দলের ট্রেনিং অ্যান্ড গ্রোথ পার্টনার হলো গ্লো অ্যান্ড লাভলী
বাংলাদেশ নারী ফুটবল দলের অফিশিয়াল ট্রেনিং অ্যান্ড গ্রোথ পার্টনার হয়েছে গ্লো অ্যান্ড লাভলী। রাজধানীর এক অনুষ্ঠানে বাফুফে ও ইউনিলিভার বাংলাদেশের মধ্যে দুই বছরের চুক্তি সই হয়। এই উদ্যোগের মাধ্যমে নারী ফুটবলারদের প্রশিক্ষণ ও ব্যক্তিগত উন্নয়নে সহায়তা করা হবে। অনুষ্ঠানে বাফুফে সভাপতি তাবিথ আওয়ালসহ জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তি, ইয়ারজান বেগম ও উমেলা মারমা উপস্থিত ছিলেন।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.