যুক্তরাষ্ট্রে ট্রেনের বগিতে মিলল ৬ লাশ, নেপথ্যে কী?
যুক্তরাষ্ট্রের টেক্সাসের লারেডোতে একটি মালবাহী ট্রেনের বগি থেকে ছয়টি লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে ইউনিয়ন প্যাসিফিক রেল ইয়ার্ডে নিয়মিত পরিদর্শনের সময় লাশগুলো পাওয়া যায়। কর্তৃপক্ষ ধারণা করছে, তাপপ্রবাহ বা শ্বাসরোধজনিত কারণে তাদের মৃত্যু হতে পারে। ঘটনাটি তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী ও ইউনিয়ন প্যাসিফিক কর্তৃপক্ষ। স্থানীয় পুলিশ জানিয়েছে, কোনো জীবিত ব্যক্তি পাওয়া যায়নি এবং মৃত্যুর কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.