Daily Mint

হাসপাতালে ভর্তি সাবেক কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী

ভারতের কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধীকে শারীরিক পরীক্ষার জন্য হরিয়ানার গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৭৯ বছর বয়সী এই নেত্রীর স্বাস্থ্য নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এর আগে মার্চ মাসে তিনি সিস্টেমিক ইনফেকশনে আক্রান্ত হয়ে দিল্লির হাসপাতালে ভর্তি ছিলেন। টানা চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন। এবারের ভর্তি মূলত পূর্বনির্ধারিত পরীক্ষা নাকি নতুন সমস্যা, তা এখনো নিশ্চিত নয়।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.