Daily Mint

২৭তম বিসিএসের বঞ্চিত আরো ৯৬ জনকে নিয়োগ

২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ৯৬ জন প্রার্থীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ২২,০০০-৫৩,০৬০ টাকা বেতন স্কেলে বিভিন্ন ক্যাডার পদে তারা নিয়োগ পেয়েছেন। আগামী ১৮ মে নির্ধারিত দপ্তরে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। সময়মতো যোগদান না করলে নিয়োগ বাতিল হবে। কোনো বকেয়া আর্থিক সুবিধা তারা পাবেন না বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.