দুদকের মামলায় স্থায়ী জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাংবাদিক আনিস আলমগীরের স্থায়ী জামিন মঞ্জুর করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। তবে ব্যক্তিগত হাজিরা মওকুফের আবেদন খারিজ করে তাকে নিয়মিত আদালতে হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে এক মাসের জন্য। দুদক গত ১৫ জানুয়ারি মামলাটি দায়ের করে এবং পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়। আদালত শুনানি শেষে আদেশ দেন।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.