Daily Mint

চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

তারেক রহমান শনিবার চাঁদপুর সফরে গেছেন। সকাল সাড়ে ৮টার পর গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি রওনা দেন। সফরে কুমিল্লার বরুড়ায় পথসভা, চাঁদপুরের শাহরাস্তি ও সদর উপজেলায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন এবং ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এছাড়া বিএনপির জেলা সাংগঠনিক সভায় যোগ দেবেন। দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় ঢাকার উদ্দেশে ফিরবেন তিনি।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.