Daily Mint

জাল কাগজপত্র জমা দিলে প্রত্যাখ্যান হবে শেনজেন ভিসার আবেদন

শেনজেনভুক্ত দেশগুলোর ভিসা আবেদন প্রক্রিয়ায় জাল বা কারসাজি করা কাগজপত্র জমা দিলে আবেদন সরাসরি প্রত্যাখ্যান করা হবে বলে সতর্ক করেছে ঢাকাস্থ শেনজেনভুক্ত দেশের দূতাবাস। সোমবার (১৮ মে) এক বার্তায় জানানো হয়, আবেদনকারীদের অবশ্যই মূল ও অপরিবর্তিত নথিপত্র জমা দিতে হবে। ভিসা প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে এ নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হবে। ভুয়া তথ্য দিলে ভবিষ্যতে ভিসা পাওয়ার সুযোগও ক্ষতিগ্রস্ত হবে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.