Daily Mint

আড়াইশ ছুঁই ছুঁই লিড নিয়ে লাঞ্চে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৪৬ রানের লিড নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও এগিয়ে যাচ্ছে স্বাগতিকরা। তৃতীয় দিনের লাঞ্চ পর্যন্ত ৪ উইকেটে ২০৩ রান করেছে বাংলাদেশ, লিড দাঁড়িয়েছে ২৪৯ রানে। নাজমুল হোসেন শান্ত ১৫ রান করে আউট হলেও মুশফিকুর রহিম ও লিটন দাস অবিচ্ছিন্ন ৮৮ রানের জুটি গড়েছেন। লিটন ৪৮ ও মুশফিক ৩৯ রানে অপরাজিত আছেন।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.