অটোরিকশায় কুপোকাত এআই ট্রাফিকব্যবস্থা
রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে এআই নির্ভর আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা চালু করেছে ডিএমপি। গুরুত্বপূর্ণ মোড়ে বসানো ক্যামেরা লাল বাতি অমান্য, উল্টো পথে চলাচল ও হেলমেট ছাড়া চালানোর মতো অপরাধ শনাক্ত করছে। তবে ডিজিটাল নম্বরপ্লেট না থাকায় অটোরিকশা শনাক্ত করা যাচ্ছে না। ফলে তারা আগের মতোই বেপরোয়া চলাচল করছে। ডিএমপি জানিয়েছে, ঈদের পর ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালানো হবে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.