Daily Mint

পল কাপুরসহ শীর্ষ মার্কিন নেতৃত্বের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ওয়াশিংটন সফরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস পল কাপুরসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। আলোচনায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক, বাণিজ্য, জ্বালানি, প্রতিরক্ষা, রোহিঙ্গা সংকট ও ইন্দো-প্যাসিফিক সহযোগিতা গুরুত্ব পায়। এছাড়া আইআরআই ও আটলান্টিক কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠকে গণতন্ত্র, সুশাসন, নির্বাচন, যুব ও নারী ক্ষমতায়ন এবং দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের বিষয়ে মতবিনিময় হয়।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.