Daily Mint

মাজারে হামলা করে টিকে থাকতে পারবেন না

রাজধানীর শাহ আলী মাজারে হামলার প্রতিবাদে গণঅবস্থানে কবি ফরহাদ মজহার অভিযোগ করেন, মানতের টাকা লুটের উদ্দেশ্যেই হামলা হয়েছে। তিনি বলেন, মাজারের অর্থ পাগলদের হক এবং মিথ্যা অভিযোগে আক্রমণ করা হয়। হামলাকারীদের সতর্ক করে তিনি বলেন, এভাবে কেউ টিকে থাকতে পারবে না। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। ভক্তরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিলও করেন।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.