Daily Mint

গোপনে নারী ফুটবলারদের ভিডিও ধারণের অপরাধে আজীবন নিষিদ্ধ কোচ

চেক নারী ফুটবলের কোচ পেত্র ভ্লাখোভস্কিকে আজীবনের জন্য ফুটবল থেকে নিষিদ্ধ করেছে উয়েফা। অভিযোগ, তিনি নারী খেলোয়াড়দের ড্রেসিং রুমে গোপনে ভিডিও করেন। ২০২৫ সালে তিনি আদালতে দোষী সাব্যস্ত হন এবং আগেই দেশীয় কোচিং নিষেধাজ্ঞা পান। তদন্ত শেষে উয়েফা তাকে সব ধরনের ফুটবল কার্যক্রম থেকে বিশ্বব্যাপী স্থায়ীভাবে নিষিদ্ধ করে। ফিফা ও ফিফপ্রো এই কঠোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.