Daily Mint

‘ড্রেস কোড’ নিয়ে বেতারের সেই আদেশ বাতিল

সংবাদ উপস্থাপকদের পোশাক-পরিচ্ছদ নিয়ে বাংলাদেশ বেতারের বিতর্কিত ‘ড্রেস কোড’ নির্দেশনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার পর বাতিল করা হয়েছে। রোববার নতুন অফিস আদেশে আগের নির্দেশনা প্রত্যাহার করা হয়। এতে নারী ও পুরুষ উপস্থাপকদের জন্য নির্ধারিত শাড়ি, সালোয়ার-কামিজ, টাইসহ বিস্তারিত পোশাকবিধি আর কার্যকর থাকছে না। পেশাদারিত্বের চেয়ে পোশাক নিয়ন্ত্রণ নিয়ে সমালোচনার মুখেই এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.