চলতি বছর ডেঙ্গু পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা বিশেষজ্ঞদের
দেশে হামের প্রাদুর্ভাবের মধ্যেই হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় এডিস মশার লার্ভার ঘনত্ব ঝুঁকিপূর্ণ মাত্রা ছাড়িয়েছে, ফলে এবার ডেঙ্গুর পরিস্থিতি আরও খারাপ হতে পারে। চলতি বছরে এখন পর্যন্ত ৩ হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৫ জন মারা গেছেন। তারা দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন, নইলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.