কিশোরগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে ইমাম আটক
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ৭ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে মাহবুব (২৩) নামে এক ইমামকে আটক করেছে পুলিশ। ১০ দিন আগে শিশুটি খাবার দিতে গেলে তিনি এই ঘটনা ঘটান। পরবর্তীতে মক্তবে যেতে অনীহা প্রকাশ করায় বিষয়টি জানাজানি হয়। এলাকাবাসীর জেরার মুখে অপরাধ স্বীকার করলে তাকে গণপিটুনি দিয়ে পুলিশে দেওয়া হয়। এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.