Daily Mint

টেকনাফে ১৬ হাজার ইয়াবাসহ ভুয়া সাংবাদিক আটক

কক্সবাজারের টেকনাফে বিজিবির চেকপোস্টে অভিযান চালিয়ে ১৬ হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ আনোয়ার নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিলেও তল্লাশিতে তার কাছ থেকে দুটি ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে গাড়ি থামিয়ে তল্লাশির সময় ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে মাদক পরিবহনের গাড়ি জব্দ করা হয়েছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.