Daily Mint

আফঈদার চাপ কমাতেই অধিনায়ক মারিয়া

সাফ চ্যাম্পিয়নশিপের আগে বাংলাদেশ নারী ফুটবল দলে নেতৃত্বে পরিবর্তন এনেছেন কোচ পিটার বাটলার। অধিনায়কত্ব হারিয়েছেন তরুণ ডিফেন্ডার আফঈদা খন্দকার, নতুন অধিনায়ক হয়েছেন অভিজ্ঞ মিডফিল্ডার মারিয়া মান্দা। বাটলারের মতে, আফঈদার নিজের খেলায় মনোযোগ দেওয়ার প্রয়োজন ছিল। ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে ১৪ আন্তর্জাতিক ম্যাচে নেতৃত্ব দেন আফঈদা। বয়সভিত্তিক ও সিনিয়র পর্যায়ে সফল মারিয়ার নেতৃত্বে এবার হ্যাটট্রিক সাফ জয়ের মিশনে নামবে বাংলাদেশ।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.