ঈদের আনন্দ ভাগাভাগি করতে সেনানিবাসে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করতে ঢাকা সেনানিবাসে সেনা সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। আইএসপিআর জানায়, তিনি সকালে জাতীয় ঈদগাহে নামাজ আদায় শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করেন এবং দোয়া করেন। পরে সেনানিবাসে গিয়ে তিনি সেনা সদস্যদের ঈদের শুভেচ্ছা জানান এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করেন।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.