Daily Mint

আশায় জুনিয়র লোন অফিসার নিয়োগ

দেশের অন্যতম ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান ‘আশা’ জুনিয়র লোন অফিসার পদে ২৩৫ জন নিয়োগ দেবে। স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন, বয়স সর্বোচ্চ ৩২ বছর। কর্মস্থল দেশের বিভিন্ন জেলা। মাসিক বেতন প্রায় ২৩,৯০৯ টাকা। অভিজ্ঞদের ক্ষেত্রে সরাসরি লোন অফিসার পদে নিয়োগের সুযোগ রয়েছে। স্থায়ী হলে পিএফ, গ্র্যাচুইটি, ইনক্রিমেন্ট ও উৎসব ভাতা পাওয়া যাবে। বিস্তারিত জানা যাবে asa.org.bd ওয়েবসাইটে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.