Daily Mint

রামিসা ধর্ষণ-হত্যা: আজ শুরু হচ্ছে সাক্ষ্যগ্রহণ

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার মামলায় আজ মঙ্গলবার সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে। সোমবার আদালত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। গত ১৯ মে ঘটনার পর পুলিশ সোহেলকে গ্রেপ্তার করে। মামলার তদন্তে ডিএনএ রিপোর্ট, ময়নাতদন্ত ও ফরেনসিক আলামতের ভিত্তিতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। সোহেল আদালতে দোষ স্বীকার করে জবানবন্দিও দিয়েছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.