Daily Mint

বন্ধুত্বে ফাটল! নেতানিয়াহুকে ‘বদ্ধ উন্মাদ ও অকৃতজ্ঞ’ বললেন ট্রাম্প

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়, ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহুকে ‘বদ্ধ উন্মাদ ও অকৃতজ্ঞ’ বলে মন্তব্য করেন। লেবাননে ইসরায়েলের অতিরিক্ত সামরিক পদক্ষেপ নিয়েও তিনি অসন্তোষ জানান। ট্রাম্প দাবি করেন, অতীতে তিনি নেতানিয়াহুকে রাজনৈতিকভাবে সহায়তা করেছেন এবং ইসরায়েলের বড় অভিযান আন্তর্জাতিক অঙ্গনে বিচ্ছিন্নতা বাড়াতে পারে বলে সতর্ক করেন।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.