এল নিনো নিয়ে সতর্কবার্তা, আরো উষ্ণ হতে পারে বিশ্ব
ডব্লিউএমও সতর্ক করেছে, আগামী মাসগুলোতে মাঝারি থেকে শক্তিশালী এল নিনো দেখা দিতে পারে, যা বৈশ্বিক তাপমাত্রা বাড়িয়ে খরা, ভারি বৃষ্টি ও তাপপ্রবাহের ঝুঁকি বাড়াবে। সংস্থার মতে, জুন থেকে আগস্ট পর্যন্ত বিশ্বের বেশিরভাগ অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা থাকতে পারে। দক্ষিণ এশিয়াসহ কয়েকটি এলাকায় খরার আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন এল নিনোর প্রভাব আরও তীব্র করতে পারে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.