Daily Mint

ক্যান্সার-কিডনিসহ ৬ রোগের চিকিৎসায় সাড়ে ৪৯ কোটি টাকা বরাদ্দ

ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকজনিত প্যারালাইসিস, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়াসহ জটিল রোগে আক্রান্ত ৯ হাজার ৮৮৯ জন রোগীর চিকিৎসায় ২০২৫-২৬ অর্থবছরের চতুর্থ কিস্তিতে ৪৯ কোটি ৪৪ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার। ৬৩ জেলায় সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে এ অর্থ বিতরণ করা হবে। কর্মকর্তারা জানান, এটি দরিদ্র রোগীদের চিকিৎসা ব্যয়ের চাপ কমাতে গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করবে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.