Daily Mint

১৬ বছর পর সম্প্রচারে ফিরল চ্যানেল ওয়ান

দীর্ঘ ১৬ বছর বন্ধ থাকার পর আবার সম্প্রচারে ফিরেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়ান। সোমবার সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটে বাণিজ্যিক সম্প্রচার শুরু হয়। অনুষ্ঠানে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। চ্যানেলটির কর্মকর্তারা জানান, দীর্ঘ আইনি লড়াইয়ের পর সম্প্রচারে ফেরা সম্ভব হয়েছে। এখন থেকে এটি ২৪ ঘণ্টার সংবাদভিত্তিক চ্যানেল হিসেবে কাজ করবে। ২০১০ সালে বিটিআরসির সিদ্ধান্তে সম্প্রচার বন্ধ হয়েছিল।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.