মনোনয়ন নিয়ে অভিযোগ তুললেন পিয়া জান্নাতুল
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে মনোনয়ন বাতিল নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবী পিয়া জান্নাতুল। বুধবার ভোট দিয়ে বের হয়ে তিনি বলেন, বাতিল হওয়া প্রার্থীদেরও ভোটে অংশ নিতে দিলে আইনজীবীরা প্রকৃত নেতৃত্ব বেছে নেওয়ার সুযোগ পেতেন। তিনি দলীয় পরিচয়ের চেয়ে আইনজীবীদের স্বার্থকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। এদিকে ১৪টি পদে চলমান এ নির্বাচনে বিএনপি, জামায়াত, এনসিপি সমর্থিত ও স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.