মিজানুর রহমান সিনহার মৃত্যুতে মির্জা ফখরুলের শোক
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক শোকবার্তায় একমি ল্যাবরেটরিজের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি ৮৩ বছর বয়সে মারা যান। মিজানুর রহমান বিএনপির সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.