১৮০ টাকার মোবাইল সেবায় ১০০ টাকা ভ্যাট নেয় সরকার
বিশ্ব টেলিযোগাযোগ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় মোবাইল অপারেটরদের বিরুদ্ধে গ্রাহকের ডাটা ও অর্থ কেটে নেওয়ার অভিযোগ তোলা হয়েছে। বক্তারা বলেন, টেলিযোগাযোগ খাতে সেবার মান, উচ্চমূল্য, ভ্যাট ও গ্রাহক হয়রানি বড় সংকটে পরিণত হয়েছে। ক্যাব সভাপতি এএইচএম সফিকুজ্জামান জানান, ১৮০ টাকার মোবাইল সেবায় প্রায় ১০০ টাকা ভ্যাট নেওয়া হয়। তারা সাশ্রয়ী ও মানসম্মত ডিজিটাল সেবা নিশ্চিতের দাবি জানান।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.