Daily Mint

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের চতুর্থ তলায় বুধবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা গুরুতর ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.