Daily Mint

লেফটেন্যান্ট নির্জন হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

কক্সবাজারের চকরিয়ায় সেনাবাহিনীর কর্মকর্তা তানজিম সারোয়ার নির্জন হত্যা মামলায় ৪ জনকে মৃত্যুদণ্ড ও ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত এ রায় ঘোষণা করেন। গত বছরের ২৩ সেপ্টেম্বর ডাকাতবিরোধী যৌথ অভিযানে হামলার শিকার হন লেফটেন্যান্ট নির্জন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর সেনাবাহিনী হত্যা মামলা দায়ের করে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.