Daily Mint

৫৭ মিলিমিটার বৃষ্টিতেই রাজধানীর অনেক এলাকায় জলাবদ্ধতা

রাজধানীতে বর্ষা মৌসুমের আগেই মাঝারি থেকে ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। গতকাল সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৫৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়। এতে জিগাতলা, মিরপুর, কারওয়ান বাজার, নিউমার্কেট ও গ্রিন রোডসহ বিভিন্ন এলাকায় হাঁটুপানি জমে যান চলাচল ব্যাহত হয়। ঘণ্টার পর ঘণ্টা যানজট ও চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। কোথাও কোথাও দোকানপাটও ক্ষতিগ্রস্ত হয়।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.