Daily Mint

দোকানপাট খোলা রাখার সময় নিয়ে নতুন নির্দেশনা

পবিত্র ঈদুল আজহার পর দোকানপাট ও শপিংমল খোলা রাখার সময় নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। ঈদ উপলক্ষে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে ঈদের পর বিদ্যুৎ সাশ্রয়ের জন্য আবারও সন্ধ্যা ৭টায় দোকান-ব্যবসা প্রতিষ্ঠান ও শপিংমল বন্ধ রাখতে হবে। মঙ্গলবার (২৬ মে) বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.