প্রধানমন্ত্রীর চীন সফরের প্রস্তুতির অংশ হিসেবে বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রসচিব
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরের প্রস্তুতির অংশ হিসেবে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম বেইজিং যাচ্ছেন। সফরকালে তিনি চীনের উপপররাষ্ট্রমন্ত্রী হুয়া চুনইংয়ের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে ২৩ থেকে ২৬ জুন নির্ধারিত প্রধানমন্ত্রীর সফরের সূচি, দ্বিপক্ষীয় আলোচনার বিষয়বস্তু ও সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা হবে। এর আগে তিনি ফিলিপাইনে আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠকে অংশ নিয়ে পরে চীনে যাবেন।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.